Stock News 24

Fresh from BPL T20 Cricket

Showing posts with label Sangbad. Show all posts
Showing posts with label Sangbad. Show all posts

Tuesday, 12 October 2010

প্রাইম ব্যাংকের সঙ্গে লঙ্কা-বাংলার বহুমুখী ঋণ সুবিধা চুক্তি

News Source: http://bit.ly/cTzWS2

প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. এহসানুল হক এবং লঙ্কা-বাংলা ফিন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মফিজউদ্দিন সরকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে গত ৭ অক্টোবর প্রাইম ব্যাংকের গুলশান শাখার বোর্ডরুমে এক বহুমুখী সুবিধা চুক্তি সই। অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মেহমুদ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া প্রাইম ব্যাংকের গুলশান শাখার প্রধান ইভিপি নাসিম সিকান্দার, লিজ ফিন্যান্স ইউনিটের প্রধান ভিপি আবদুল হাই এবং লঙ্কা-বাংলা ফিন্যান্স লিমিটেডের এসইভিপি এ. মালেক শমসের, এসভিপি ও সিএফও কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। লঙ্কা-বাংলা ফিন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মফিজউদ্দিন সরকার বহুমুখী ঋণ সুবিধা প্রদানের জন্য প্রাইম ব্যাংকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, এ সুবিধা তাদের লিজ ফিন্যান্স কার্যক্রমকে আরও গতিশীল করবে। প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. এহসানুল হক আশা করেন, অদূর ভবিষ্যতেও লঙ্কা-বাংলা ফিন্যান্স লিমিটেডের সঙ্গে ব্যাংকের এ ব্যবসায়িক সম্পর্ক বজায় থাকবে।


উল্লেখ্য, বর্তমানে প্রাইম ব্যাংকের লিজ ফিন্যান্স ইউনিটের পোর্টফোলিও ৭৫০ কোটি টাকা যেখানে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে রয়েছে আনুমানিক ২০০ কোটি টাকা। প্রাইম ব্যাংক সমপ্রতি লঙ্কা-বাংলা ফিন্যান্স লিমিটেডকে ৭০ কোটি টাকার বহুমুখী ঋণ সুবিধা অনুমোদন করেছে; যার মধ্যে রয়েছে ২৫ কোটি টাকার ওভার ড্রাফট সুবিধা এবং ৫ কোটি টাকার এলসি সুবিধাসহ ৪০ কোটি টাকার লোন জেনারেল ফ্যাসিলিটি।

সূচক বাড়লেও লেনদেন কমেছে ৭৯৯ কোটি টাকা

সপ্তাহের প্রথম দিন রোববার দর পতনের পর গতকাল আবারও ঘুরে দাঁড়িয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। সোমবার বেলা ৩টায় লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ মূল্যসূচক ১০৩ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৩৯৬ দশমিক ৪৩ পয়েন্টে। গতকাল বেলা ১১টায় লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত সাধারণ সূচক ওঠানামা করে। অন্যদিকে আর্থিক লেনদেন কমেছে ৭৯৯ কোটি ৯১ লাখ টাকা। লেনদেনের শুরুতে সাধারণ সূচক ১৯ পয়েন্ট কমে যায়। দুপুর ১২টার দিকে সাধারণ সূচক আরও কমে যায়। কিন্তু সোয়া ১২টার পর থেকে আবারও সাধারণ সূচকের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ২৪৫টি কোম্পানির ৮ কোটি ৫৯ লাখ ৪৭ হাজার ৯৯০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এদিন লেনদেনের পরিমাণ ১৫৬৪ কোটি ৮৪ লাখ ৫৫ হাজার ৪৪৮ টাকা, যা আগের দিনের চেয়ে ৭৯৯ কোটি ৯১ লাখ টাকা কম। ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১০৩ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ৭৩৯৬ দশমিক ৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসই-২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৬০ দশমিক ৮ পয়েন্ট বেড়ে ৪৩৭৪ দশমিক ৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল লেনদেনকৃত ২৪৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৮৯টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টি কোম্পানির শেয়ারের দর। 
লেনদেনে শীর্ষ ১০টি কোমপানি হলো- প্রিমিয়ার ব্যাংক, পিপলস লিজিং ফাইন্যান্স এন্ড সার্ভিসেস লি., উত্তরা ফাইন্যান্স, সামিট পাওয়ার, স্ট্যান্ডার্ড ব্যাংক, শাহজালাল ব্যাংক লি., লঙ্কাবাংলা ফাইন্যান্স, সোশ্যাল ইসলামী ব্যাংক লি., বেক্সিমকো লি. ও এক্সিম ব্যাংক। গতকাল সবচেয়ে বেশি বেড়েছে উত্তরা ফিন্যান্সের শয়ারের দাম। এছাড়া বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোং লি., বিডি ফাইন্যান্স, সোনারগাঁও টেক্সটাইল, পিপলস লিজিং ফাইন্যান্স এন্ড সার্ভিসেস লি., কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ১ম বিএসআরএস ও সেন্ট্রাল ইন্স্যুরেন্স দাম বেড়ে যাওয়া শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। এছাড়া দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- ডেল্টা ব্র্যাক হাউজিং, কোহিনুর কেমিক্যাল, লিব্রা ইনফিউশন, বাংলাদেশ শিপিং করপোরেশন, স্টাইলক্র্যাফট, মুন্নু ফেব্রিকস, ফার্মা এইডস, ফু-ওয়াং সিরামিক, এম্বি ফার্মা ও ফার্স্ট সিকিউরিটিজ ব্যাংক। গতকালের ডিএসইর বাজার মূলধন ৩,২১,৫১১ কাটি টাকা।
এদিকে টানা ১১ দিন অব্যাহতভাবে শেয়ারের দর বাড়ার পর গত রোববার দেশের দুই শেয়ারবাজারে বড় ধরনের দর পতন ঘটে। শেয়ারের দাম অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন হয়ে গত শনিবার ডিএসই ও সিএসইর নেতারা যৌথভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগে সতর্ক করেন বিনিয়োগকারীদের। ডিএসই কর্মকর্তাদের সতর্কতা ও গত রোববার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিট সম্পদমূল্য (এনএভি) হিসাব করে ঋণ বিতরণের ক্ষেত্রে এসইসির নির্দেশনা বহাল রাখায় শেয়ার বাজারে এর প্রভাব পড়ে। ফলে গত রোববার দুই শেয়ার বাজারে বড় ধরনের দর পতন হয়। তবে একদিন অতিবাহিত হতে না হতেই সোমবার আবারও শেয়ার বাজার চাঙ্গা হয়ে ওঠে। এতে সাধারণ বিনিয়োগকারীরা সন্তোষ প্রকাশ করেছেন। 


News Source: http://bit.ly/9H8EEn

ইউসিবিএল'র শেয়ার লেনদেন স্থগিত

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গতকাল বেলা ১১টায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন স্থগিত করেছে। ব্যাংকটির শেয়ারের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় গত ৭ অক্টোবর কারণ দর্শানোর নোটিশ দেয় ডিএসই। ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক ডিএসইর নোটিশের জবাব দিতে দেরি করায় সোমবার সকালে লেনদেনের শুরুতেই প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে বলে ডিএসই সূত্রে জানায়।
যমুনা ব্যাংক লিমিটেডের ৫০ হাজার শেয়ার বিক্রি: যমুনা ব্যাংক লিমিটেডের অন্যতম পৃষ্ঠপোষক ও পরিচালক এমএ খায়ের, তার কাছে থাকা প্রতিষ্ঠানটির ৮,০০,৬২০টি শেয়ারের মধ্য থেকে ৫০ হাজার শেয়ার বর্তমান বাজার মূল্যে ৩১ অক্টোবরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রি করার আগ্রহ প্রকাশ করেছেন।
বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৪২২৫০ শেয়ার বিক্রি: বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পৃষ্ঠপোষক ও পরিচালক আশরাফুল রেজা জানিয়েছেন, তিনি তার কাছে থাকা প্রতিষ্ঠানটির ১,২৬,৭৫০টি শেয়ারের মধ্যে থেকে ৪২,২৫০টি শেয়ার (বোনাস শেয়ার) বর্তমান বাজার মূল্যে ৩১ অক্টোবরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রি করবেন।


Latest from BPL ground